1. tanvir.love24@gmail.com : স্টাফ রিপোর্টার :
  2. news@nagornews24.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগ নেতাদের জামায়াত সাজিয়ে বিএনপিতে যোগদান করানোর অভিযোগ অনার্স পর্যন্ত বিনা বেতনে পড়বেন নারী শিক্ষার্থীরা ইডেন-বদরুন্নেসা নিয়ে নারী বিশ্ববিদ্যালয় করার অঙ্গীকার জামায়াতের ‘আমার চেয়ে নেতাকর্মীদের জীবনের মূল্য বেশি’— সংঘর্ষের দিন নুরুজ্জামান বাদল জুলাই হামলার মদদদাতা শিক্ষকদের ছবি প্রশাসনিক ভবনে ঝুলিয়ে দিল জাবি শিক্ষার্থীরা জামায়াত আমিরের এক্স ‘হ্যাক’ তারেক রহমানের প্ল্যানের অংশ নোয়াখালীতে দাঁড়িপাল্লার প্রচারণায় হামলার অভিযোগ, আহত ৭ বঙ্গভবনের কর্মী গ্রেপ্তারের বিষয়ে যা জানাল ডিবি সরকারি চাকরি ও ভর্তি পরীক্ষার সব আবেদন ফি বাতিল করবে জামায়াত: শফিকুর রহমান জামায়াতের আমিরের বক্তব্য ঠিক, ‘আমি প্রথম বিদ্রোহ করেছি’

‘আমার হাঁস আমার চাষ করা ধানই খাইব’: রুমিন ফারহানা

  • সময়: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ২৭ বার

ভোটকেন্দ্র পাহারা দেওয়ার জন্য কর্মী-সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার শাহবাজপুরে একটি পথসভায় তিনি এ আহ্বান জানান।

পথসভায় রুমিন ফারহানা বলেন, “আপনারা ভোটকেন্দ্র পাহারায় থাকবেন। একটা জাল ভোট যেন কেউ দিতে না পারে। আমার একটা হাঁসও যেন কোনো শিয়াল চুরি করতে না পারে। গুনে গুনে হাঁস আপনারা খোঁয়ারে তুলবেন।”

তিনি আরও বলেন, “১৫ বছর হালচাষ করলাম, বীজ দিলাম, ধান লাগালাম। ফসল কাটার সময় যদি মরুভূমি আসে, তাহলে কেমন লাগে? আমার হাঁস আমার চাষ করা ধানই খাইব।”

বিএনপির সাবেক এই নেত্রী বলেন, “এবার সাধারণ মানুষের প্রতীক, জনতার প্রতীক হলো ‘হাঁস’। এটা কোনো দলের প্রতীক নয়, কোনো বিশেষ গোষ্ঠীরও প্রতীক নয়; এটা সাধারণ আমজনতার প্রতীক। হাঁস মার্কা উন্নয়নের মার্কা, গণতন্ত্রের মার্কা, সাহসের মার্কা, সততার মার্কা এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মার্কা। সংসদের ৩০০ এমপির বিরুদ্ধে একা লড়াই করার মার্কা। সুতরাং এটা সাধারণ মানুষের মার্কা; এটা কোনো নেতার মার্কা না, এটা কোনো হাই কমান্ডের মার্কা না।”

নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, “আপনারা ১২ তারিখ সারা দিন-রাত ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত কেন্দ্র পাহারায় থাকবেন। আপনারাই আমার ভোটের হেফাজতকারী। আপনারা একটি দিন আমার জন্য কষ্ট করেন; আগামী পাঁচ বছর এই দুই উপজেলাকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ব।”

রুমিন ফারহানা আরও বলেন, “আমার মা-বোনেরা আমাকে গ্যাসের কথা বলেছেন। ব্রাহ্মণবাড়িয়ায় হাজার নেতা এসেছেন, হাজার নেতা গেছেন। কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস আগে এখানকার মানুষ পাবে, তারপর বাংলাদেশের অন্য এলাকায় যাবে—এই কথা আমিই প্রথম বলেছি। হাই কমান্ডের ডান হাত, বাম হাত বা কোনো নেতাকেই এটা বলতে শুনি নাই। এলাকার মানুষের যা দাবি, আমারও তাই দাবি।”

আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন