1. tanvir.love24@gmail.com : স্টাফ রিপোর্টার :
  2. news@nagornews24.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগ নেতাদের জামায়াত সাজিয়ে বিএনপিতে যোগদান করানোর অভিযোগ অনার্স পর্যন্ত বিনা বেতনে পড়বেন নারী শিক্ষার্থীরা ইডেন-বদরুন্নেসা নিয়ে নারী বিশ্ববিদ্যালয় করার অঙ্গীকার জামায়াতের ‘আমার চেয়ে নেতাকর্মীদের জীবনের মূল্য বেশি’— সংঘর্ষের দিন নুরুজ্জামান বাদল জুলাই হামলার মদদদাতা শিক্ষকদের ছবি প্রশাসনিক ভবনে ঝুলিয়ে দিল জাবি শিক্ষার্থীরা জামায়াত আমিরের এক্স ‘হ্যাক’ তারেক রহমানের প্ল্যানের অংশ নোয়াখালীতে দাঁড়িপাল্লার প্রচারণায় হামলার অভিযোগ, আহত ৭ বঙ্গভবনের কর্মী গ্রেপ্তারের বিষয়ে যা জানাল ডিবি সরকারি চাকরি ও ভর্তি পরীক্ষার সব আবেদন ফি বাতিল করবে জামায়াত: শফিকুর রহমান জামায়াতের আমিরের বক্তব্য ঠিক, ‘আমি প্রথম বিদ্রোহ করেছি’

জুলাই হামলার মদদদাতা শিক্ষকদের ছবি প্রশাসনিক ভবনে ঝুলিয়ে দিল জাবি শিক্ষার্থীরা

  • সময়: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২ বার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪ সালের জুলাইয়ে শিক্ষার্থীদের ওপর সংঘটিত হামলার ঘটনায় অভিযুক্ত শিক্ষকদের বিচার না হওয়ার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে সংশ্লিষ্ট শিক্ষকদের ছবি টানিয়েছেন শিক্ষার্থীরা।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে এসব শিক্ষকদের ছবি ঝুলানো হয়। এ কর্মসূচির মাধ্যমে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।

এ সময় জাকসুর স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক হুসনী মোবারক বলেন, ‘জুলাই হামলার মদদদাতা, শিক্ষক নামধারী এসব নৃশংস ব্যক্তিদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের ন্যায়সংগত আন্দোলন চলবে। এই ছবি টানানোর মূল উদ্দেশ্য সাধারণ শিক্ষার্থীরা ও বিশ্ববিদ্যালয়ে আগত দর্শনার্থীরা যাতে সহজেই এই শিক্ষকদের অতীত কর্মকাণ্ড জানতে পারেন। এছাড়াও প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করা, যাতে তারা দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ২০২৪ সালের ১৪, ১৫ ও ১৭ জুলাইয়ে সংঘটিত ঘটনাগুলোতে অভিযুক্ত শিক্ষক ও কর্মকর্তাদের সম্পৃক্ততার বিষয়টি অধিকতর তদন্তের মাধ্যমে যাচাই করে যথাযথ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সব ধরনের কার্যক্রম চলমান রয়েছে। এর অংশ হিসেবে অভিযোগকারী ও অভিযোগের স্বপক্ষে সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ, প্রাপ্ত তথ্য বিশ্লেষণ, ভিডিও পর্যালোচনা এবং অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের বক্তব্য গ্রহণ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

প্রশাসন আরও জানায়, বর্তমানে অভিযোগকারীদের উত্থাপিত অভিযোগ, গৃহীত সাক্ষ্য এবং আত্মপক্ষ সমর্থনে প্রদত্ত বক্তব্য থেকে প্রাপ্ত তথ্য আরও গভীরভাবে বিশ্লেষণ ও পর্যালোচনার স্বার্থে পুনরায় সাক্ষ্য গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। এসব কার্যক্রম শেষে সুপারিশসহ প্রতিবেদন প্রস্তুত ও স্বাক্ষর সম্পন্ন করে আগামী ১৫ এপ্রিল চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করে যাচ্ছে।

আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন