নির্বাচনি জনসভা শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় জনসভা মঞ্চে আনুষ্ঠানিকভাবে এই যোগদান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান।
তিনি নবাগতদের স্বাগত জানিয়ে বলেন,“সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যাবে বাংলাদেশ। জামায়াতে ইসলামী আগামী দিনে সব সম্প্রদায়ের অধিকার ও মর্যাদা অক্ষুণ্ন রেখে শান্তি ও সম্প্রীতির নতুন বাংলাদেশ গড়ে তুলবে।”
যোগদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী, বান্দরবান জেলা জামায়াতের আমির এ এস এম আব্দুস সালাম, রাঙ্গামাটি জেলা আমির অধ্যাপক আব্দুল আলিম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় কেন্দ্রীয় সংগঠক মিঞ্জিলা ঝুম, মারমা ঐক্য ফেডারেশনের আহ্বায়ক চাইথোয়াই মারমাসহ চাকমা, মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।
নবযোগদানকারীরা জানান, সাম্য, ন্যায়বিচার ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রত্যাশা থেকে তারা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন এবং আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে মাঠে সক্রিয়ভাবে কাজ করবেন।




















Leave a Reply