1. tanvir.love24@gmail.com : স্টাফ রিপোর্টার :
  2. news@nagornews24.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

কারওয়ান বাজার ও পুরান ঢাকায় অগ্নিকাণ্ড

  • সময়: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯ বার

রাজধানীর কারওয়ান বাজারে একটি কাঠের দোকান ও সংলগ্ন কয়েকটি স্থাপনায় আগুন লেগেছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। আধাঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে না আসায় পরে আরও তিনটি ইউনিট সেখানে পাঠানো হয়। অন্যদিকে পুরান ঢাকার বংশালের আগামসি লেনের একটি জুতার কারখানায় আগুন লেগেছে।

ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালেদ সমকালকে বলেন, রাত ১০টা ২৮ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। একে একে আটটি ইউনিট সেখানে পাঠানো হয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

স্থানীয় সূত্র জানায়, কাঠ দাহ্যবস্তু হওয়ায় আগুন দ্রুত ভয়াবহ আকার ধারণ করে। কাঠের দোকানে লাগা আগুন পাশের দোকানেও ছড়িয়ে পড়ে। প্রথমে উপস্থিত লোকজন পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে কাজ শুরু করেন।

এদিকে আগুন আতঙ্কে কারওয়ান বাজারে সবজির ট্রাক ঢোকা ও আনলোড করার কার্যক্রমেও ব্যাঘাত ঘটে। আতঙ্কে লোকজন ছোটাছুটি করেন। রাত সোয়া ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

এদিকে বংশালের আগামসি লেনের একটি জুতার কারখানায় রাত পৌনে ১১টায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংস্থাটির মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম জানান, সাততলা একটি ভবনের চতুর্থ তলার জুতার কারখানা। সেখানে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন