আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকেল ৪টায় মন্ত্রিপরিষদের শপথগ্রহণ অনুষ্ঠান হবে। সেখানেই শপথ নেবেন আমিনুল হক।
এবারের মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হচ্ছেন। এর মধ্যে দুজন টেকনোক্র্যাট কোটায় মন্ত্রিত্ব পাচ্ছেন। এর মধ্যে একজন আমিনুল হক। খেলোয়াড়ি জীবনে বাংলাদেশকে সাফ চ্যাম্পিয়ন করা আমিনুল এবার পেতে যাচ্ছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব।
দায়িত্ব নিয়ে আজ মঙ্গলবারই অফিস করবেন আমিনুল হক। সেখানে সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে তার।
Leave a Reply