1. tanvir.love24@gmail.com : স্টাফ রিপোর্টার :
  2. news@nagornews24.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম:

ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩০

  • সময়: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৮ বার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দফায় দফায় দু’পক্ষের সংঘর্ষে আহত হয়েছে অন্তত ৩০ জন।

বুধবার (৪ মার্চ) নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে সাচ্ছারপাড়ার নূরধন মিয়ার কাছে পাওনা টাকা দাবি করেন মধ্যপাড়ার আরস মিয়া। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এ ঘটনায় গ্রামে উত্তেজনা তৈরি হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এরই জেরে আজ বুধবার সকালে সংঘর্ষে জড়ায় দু’পক্ষ। আহত হয় উভয়পক্ষের অন্তত ৩০ জন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আরস মিয়া ও নূরধন মিয়ার পূর্ব বিরোধ ছিল বলে জানিয়েছে পুলিশ।

আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন