চার শতাধিক শিক্ষার্থীদের নিয়ে কবি নজরুল কলেজ ছাত্রশিবিরের গণইফতার

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে চার শতাধিক শিক্ষার্থীদের নিয়ে গণ ইফতার মাহফিল আয়োজন করেছে কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রশিবির ।

বৃহস্পতিবার (৫ মার্চ) কবি নজরুল সরকারি কলেজ মাঠে এই গণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গণ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি হাফেজ দেলোয়ার হোসাইন।

কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি সভাপতি হাসিব বিন হাসানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আরিফুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজ শাখা ছাত্রশিবিরের নেতৃবৃন্দরা।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম বলেন, রমজান শুধু সংযম ও ইবাদতের মাস নয়, এটি আত্মশুদ্ধি ও বিজয়েরও মাস। ইসলামের ইতিহাসে বহু গুরুত্বপূর্ণ বিজয় এই মাসেই সংঘটিত হয়েছে।

তিনি আরও বলেন, বদরের যুদ্ধ, মক্কা বিজয়, স্পেন বিজয়সহ ইসলামের অনেক গৌরবোজ্জ্বল অধ্যায় রমজান মাসের সঙ্গে জড়িয়ে আছে।এসব ইতিহাস থেকে মুসলিম উম্মাহর শিক্ষা নেওয়া উচিত। পাশ্চাত্য সভ্যতার পতন অনিবার্য। নিপীড়নের বিরুদ্ধে তরুণদের ক্ষোভ একদিন বিস্ফোরিত হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্যে ঢাকা মহানগরী দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি হাফেজ দেলোয়ার হোসাইন বলেন, আমরা বিগত কয়েক বছরের সাধারণ শিক্ষার্থীদের নিয়ে প্রকাশ্যে কাম্পাসগুলোতে গণ ইফতারসহ আরো বিভিন্ন শিক্ষার্থীদের নৈতিক বিকাশে কোনো কার্যক্রম আয়োজন করতে পারি নি।ইসলামী ছাত্র শিবির সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাবো এই সংগঠন সবসময় শিক্ষার্থীদের হয়ে কথা বলবে পাশে থাকবে ।