বিষয়টি নিশ্চিত করে ডিএমপির ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন বলেন, নোবেলের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে হেনস্তার অভিযোগে মামলা রয়েছে। সেই মামলায় তার বিরুদ্ধে আদালত থেকে একটি ওয়ারেন্ট জারি হয়, সেই ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, নোবেল বর্তমানে থানা হাজতে আছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
জানা গেছে, ভুক্তভোগী এক তরুণীকে বিয়ের কথা বলে নিজস্ব স্টুডিওতে একদিন আটকে রাখেন নোবেল। এ সময় জোরপূর্বক ভুক্তভোগীর আপত্তিকর ছবি ও ভিডিও তৈরির জন্য চাপ দেন। পুলিশ সূত্রে আরও জানা যায়, ২০২৫ সালের ১৩ আগস্ট আদালতে ওই তরুণী একটি মামলা দায়ের করেন। মামলায় অধিকতর তদন্তের জন্য আদালত পিবিআইকে দায়িত্ব দেন। ২৬ সালের ২ ফেব্রুয়ারি আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন পিবিআই এসআই নুরুজ্জামান। ওই দিনই আদালত মাইনুল আহসান নোবেলসহ ৪ জনের নামে ওয়ারেন্ট জারি করে। পরে ডেমরা থানা পুলিশকে নির্দেশ দেন আসামিদের আইনের আওতায় এনে আদালতে সোপর্দ করার জন্য।


























Leave a Reply