1. tanvir.love24@gmail.com : স্টাফ রিপোর্টার :
  2. news@nagornews24.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:

ধান্দাবাজদের হাতে দেশ দেব না : মির্জা আব্বাস

  • সময়: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ২২ বার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশ ও সার্বভৌমত্ব রক্ষায় জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করব। তবে কোনো প্রতারক, ধান্দাবাজ ও কসাইদের হাতে দেশকে পড়তে দেব না।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামী ও এনসিপির প্রতি ইঙ্গিত করে মির্জা আব্বাস বলেন, ওরা যেভাবে অপপ্রচার চালাচ্ছে বিএনপির বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে, ধৈর্য ধরে রাখতে পারছি না, সহ্য করতে পারছি না।তিনি বলেন, আমি আমার মনের কথার কিছুটা প্রকাশ ঘটাতে চাই। আজকেই প্রথম, আজকেই শেষ। তোমরা যা খুশি তাই বলো, আমি কোনো কথা বলব না। আর যাই হোক, আমার গলায় সাইনবোর্ড লাগিয়ে শব্দ হবে না।

আমার বাড়ি ঢাকা এবং শাহজাহানপুরে। আমার ঠিকানা আছে রে ভাই। আমি ঠিকানাবিহীন লোক নই, এটা মাথায় রাখতে হবে। আমি এই দেশের একজন কর্মী।

এই দেশকে স্বাধীন করা থেকে শুরু করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যা করা দরকার, সব কিছু করছি এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত করব ইনশাআল্লাহ। তবে কোনো প্রতারক, ধান্দাবাজ ও কসাইদের হাতে এই দেশকে পড়তে দেব না।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন