মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুর ২টায় জালিয়াপালং ইউনিয়ন এবং সন্ধ্যা ৬টায় রাজাপালং ইউনিয়নে আয়োজিত এসব পথসভা জনসমুদ্রে পরিণত হয়। স্থানীয় জনগণের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সভাগুলো অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী বলেন, দেশ ও জাতিকে দুর্নীতি, চাঁদাবাজি এবং দুঃশাসনের কবল থেকে মুক্ত করতে হলে সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।
তিনি আরও বলেন, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে আপোশহীন অবস্থান নিতে হবে এবং জনগণকে তাদের বিরুদ্ধে “লাল কার্ড” দেখাতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জাহেদুল ইসলাম।
তিনি বলেন, ইসলামভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করা সম্ভব।
এছাড়াও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির কক্সবাজার জেলা নেতা এবং উখিয়া-টেকনাফ অঞ্চলের ‘হ্যাঁ ভোটের অ্যাম্বাসেডর’ মো. হোসাইন।
তিনি বলেন,জনগণ এবার পরিবর্তন চায়। ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের প্রতীক হিসেবেই জনগণকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।
পথসভায় আরও উপস্থিত ছিলেন খেলাফত মজলিশ কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতি আবু আব্দুল্লাহ আল হোসাইনসহ ১১ দলীয় রাজনৈতিক জোটের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা।
বক্তারা সবাই একটি স্বচ্ছ, দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পথসভা দুটিতে বিপুল জনসমাগম লক্ষ্য করা যায় এবং স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সভাগুলোকে প্রাণবন্ত করে তোলে
Leave a Reply