1. tanvir.love24@gmail.com : স্টাফ রিপোর্টার :
  2. news@nagornews24.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:

ক্ষমতায় গেলে ইসলামী আইন চালুর প্রশ্নে যা বললেন জামায়াত আমির

  • সময়: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৩৪ বার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্ষমতায় গেলে ইসলামী আইন চালু করার প্রশ্নে জানিয়েছেন, আমি নই। সংসদই সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, যদি দেশের উন্নতির জন্য তা অপরিহার্য হয়, তাহলে সংসদ বিষয়টি সিদ্ধান্ত নেবে।

আপনার নেতারা বলেছেন যে আপনারা চান এই দেশ ইসলামি আইন দ্বারা পরিচালিত হোক প্রশ্নে ডা. শফিকুর রহমান বলেন, আমরা বর্তমান দেশের আইনের অধীনে নির্বাচনে অংশ নিচ্ছি। জনগণের অনুভূতি বোঝার চেষ্টা করব। জনগণের ইচ্ছার বিরুদ্ধে কিছু করব না।

দলের প্রধান (আমির) পদে কোনো নারী কখনো দায়িত্ব পালন করতে পারবেন কিনা প্রশ্নে তিনি বলেন, এটা সম্ভব নয়। কারণ আল্লাহ প্রত্যেককে তাদের নিজস্ব সত্তায় সৃষ্টি করেছেন। আপনি কখনও সন্তান জন্ম দিতে পারবেন না। আমরা কখনও সন্তানকে স্তন্যপান করাতে পারব না। এটা আল্লাহ প্রদত্ত। আর পুরুষ ও নারীর মধ্যে কিছু পার্থক্য আছে। আল্লাহ যা সৃষ্টি করেছেন, আমরা তা পরিবর্তন করতে পারি না।

তিনি আরো বলেন, একজন মা যিনি সন্তান জন্ম দেবেন, তিনি কীভাবে দায়িত্ব পালন করবেন? এটা সম্ভব নয়। কখনও নয়। আল্লাহই সবকিছু ভালো জানেন।

আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন