1. tanvir.love24@gmail.com : স্টাফ রিপোর্টার :
  2. news@nagornews24.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:

বিএনপির ২২ নেতাকর্মীর পদত্যাগ

  • সময়: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ২৮ বার
তৃণমূল নেতাদের মতামত উপেক্ষা করে জনপ্রিয় নেতাদের বহিষ্কারের প্রতিবাদে মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা বিএনপির সদস্য সচিবসহ ২২ নেতাকর্মী দলটি থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের রসূলপুর খেয়াঘাট সংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ পদত্যাগের ঘোষণা দেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গজারিয়া উপজেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহমান শফিক।

লিখিত বক্তব্যে তিনি জানান, মুন্সীগঞ্জ-৩ আসনের (সদর, শহর, গজারিয়া ও মীরকাদিম পৌরসভা) অন্তর্ভুক্ত ৭৮টি ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে ৭৪ জন একটি নির্দিষ্ট প্রার্থীর পক্ষে মত দিলেও সেই মতামত উপেক্ষা করে অন্য প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে।

একই সঙ্গে জেলা বিএনপির জনপ্রিয় ও গ্রহণযোগ্য নেতা মহিউদ্দিন আহমেদ এবং কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি আলহাজ মুহাম্মদ মজিবুর রহমানসহ ১৩ নেতাকে বহিষ্কার করার সিদ্ধান্তে তারা ক্ষুব্ধ। এসব সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তারা দলীয় পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এবং তা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়।

পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন— জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. বোরহান উদ্দিন ভূঁইয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিক শিকদার ও ইঞ্জিনিয়ার মুকবুল আহমেদ রতনসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা। পদত্যাগকারীদের মধ্যে যুবদল ও মৎস্যজীবী দলের নেতারাও রয়েছেন।

আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন