1. tanvir.love24@gmail.com : স্টাফ রিপোর্টার :
  2. news@nagornews24.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে নোবিপ্রবি ছাত্রশিবিরের ক্যাম্পেইন

  • সময়: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০ বার

রাষ্ট্রকাঠামো সংস্কার ও জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে সচেতনতামূলক ক্যাম্পেইন চালিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা।

রবিবার (১ ফেব্রুয়ারী) নোবিপ্রবি ক্যাম্পাস ও ক্যাম্পাসসংলগ্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। ক্যাম্পেইনের অংশ হিসেবে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে ফটোফ্রেম প্রদর্শন এবং লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। সংগঠনটির নেতাকর্মীরা জানান, গণভোটের গুরুত্ব তুলে ধরা এবং রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা সম্পর্কে জনসচেতনতা তৈরিই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

ক্যাম্পেইনে অংশগ্রহণ করে নোবিপ্রবি ছাত্রশিবিরের প্রচার সম্পাদক ও জুলাই আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নোয়াখালীর সাবেক সদস্য সচিব মো: বনি ইয়ামিন বলেন, দেশের গণতন্ত্র রক্ষায়, মানুষের মৌলিক অধিকার রক্ষা করতে রাষ্ট্রীয় কাঠামোর ব্যাপক সংস্কার প্রয়োজন। আর সেটা হতে হবে দেশের ৫ কোটি তরুণদের এবং জুলাইয়ের আকাঙ্ক্ষার ভিত্তিতে। সেই জন্য তরুণরা গনভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে অবস্থান নিবে বলে আমরা আশাবাদী। আমরা শিক্ষার্থীদের আহবান করেছি, তারা যাতে যার যার অবস্থান থেকে গনভোটে হ্যাঁ এর সুফল নাগরিকদের মাঝে তুলে ধরে।

ছাত্রশিবির নোবিপ্রবি শাখার সেক্রেটারি আব্দুর রহমান বলেন, বর্তমানে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে অবস্থান করছি। ২০২৪ সালের জুলাই বিপ্লবে সহস্রাধিক শহীদ ভাই-বোন এবং আহত ও পঙ্গুত্ববরণকারী ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে যে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ বাংলাদেশের স্বপ্ন দেখা হয়েছিল, তা এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। এমতাবস্থায় আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আমাদের জন্য একটি ঐতিহাসিক সুযোগ। এই প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব নির্বাচনের পাশাপাশি রাষ্ট্রকাঠামো সংস্কার ও জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথ সুগম হবে।

নোবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি আরিফুর রহমান (সৈকত) বলেন, গণভোট কেবল একটি নির্বাচন নয় বরং এটি রাষ্ট্র সংস্কার, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই গণভোটের মাধ্যমে জনগণ সরাসরি রাষ্ট্রকাঠামো সংস্কারের পক্ষে মতামত প্রদানের সুযোগ পাচ্ছে, যা ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই প্রেক্ষাপটে রাষ্ট্রকাঠামো সংস্কার ও জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নোবিপ্রবি শাখার উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে।

আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন