1. tanvir.love24@gmail.com : স্টাফ রিপোর্টার :
  2. news@nagornews24.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

দাঁড়িপাল্লার স্লোগান দেওয়ায় শিশুকে পিটিয়ে হাত ভাঙলো বিএনপি কর্মীরা

  • সময়: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯ বার

ভোলা-০২ আসনে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপির সমর্থকদের বিরুদ্ধে সহিংসতার গুরুতর অভিযোগ উঠেছে। দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে স্লোগান দেওয়ায় এক ১০ বছর বয়সী শিশুর উপর নির্মম হামলার ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি করেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, দৌলতখান উপজেলার মেদুয়া ইউনিয়নের বাসিন্দা শিশু সাব্বির (১০) রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে স্লোগান দিচ্ছিল। এ সময় বিএনপি মনোনীত প্রার্থী হাফিজ ইব্রাহীম-এর সমর্থক বলে পরিচিত কয়েকজন ব্যক্তি শিশুটির উপর ক্ষিপ্ত হয়ে হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।

হামলার সময় শিশুটিকে ধাক্কা ও মারধর করা হয়, এতে তার হাত ভেঙে যায় এবং সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় শিশুটি মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে।

আহত শিশু সাব্বিরের পিতা মোঃ জাবের বলেন,
“আমার ছেলে কোনো রাজনীতি বোঝে না। শুধু স্লোগান দিচ্ছিল—এতেই ওর উপর এমন নির্যাতন! আমরা এর বিচার চাই।”

ঘটনার পর এলাকায় ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা ঘটনাটিকে নির্বাচনী সহিংসতার ভয়াবহ উদাহরণ হিসেবে উল্লেখ করে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এদিকে, এ ঘটনায় এখনো বিএনপি কিংবা সংশ্লিষ্ট প্রার্থীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন