1. tanvir.love24@gmail.com : স্টাফ রিপোর্টার :
  2. news@nagornews24.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপি সংবিধানে বিসমিল্লাহ যুক্ত করেছে, বিএনপিই প্রকৃত ইসলামি দল কুমিল্লায় নির্বাচনী প্রচারণায় জামায়াতের নারীকর্মীদেরকে হেনস্তার অভিযোগ আমরা উন্নত হলে ভারত অস্তিত্ব হারাবে, সেভেন সিস্টার ধ্বংস হবে: শিবির সভাপতি ‘লীগ অ্যাক্টিভ হয়েছে, সবাই নিরাপদ স্থানে চলে যান’ পুলিশ-ইনকিলাব মঞ্চ সংঘর্ষ, জাবেরসহ আহত ১৫ আগামী ২০ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা, চলবে ২৫ দিন দাঁড়িপাল্লার সমর্থনে চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর শতাধিক নারী–পুরুষের জামায়াত যোগদান বিএনপির শতাধিক নেতার স্বেচ্ছায় পদত্যাগ, ‘মিষ্টি মুখ’ করে প্রতিবাদ বিএনপির প্রার্থীকে সমর্থন হেফাজত আমিরের শরীয়তপুরে সেনা অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ছাত্রদল নেত্রী গ্রেফতার

বিএনপির প্রার্থীকে সমর্থন হেফাজত আমিরের

  • সময়: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০ বার
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সরোয়ার আলমগীরকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী এই সমর্থনের ঘোষণা দেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে ফটিকছড়ির কাজিরহাট বড় মাদ্রাসা মাঠে আয়োজিত এক মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপির মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরকে সামনে রেখে হেফাজতে ইসলাম জামায়াতে ইসলামীর সঙ্গে যৌথভাবে আন্দোলনে শরিক হয়েছে।

তিনি বলেন, আমি ইলেকশন বুঝি না। এটি একটি জিহাদ। একটি রগকাটা গোষ্ঠী যদি ক্ষমতায় আসে, তাহলে বাংলাদেশে ইসলাম ধ্বংস হয়ে যাবে। তারা প্রকৃত ইসলামি দল নয়, তারা মওদুদীর ইসলাম প্রচার করে।

আল্লামা বাবুনগরী আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ইসলাম ও ধর্মীয় মূল্যবোধ রক্ষার স্বার্থেই হেফাজতে ইসলাম এই সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে।

এ সময় বিএনপির মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরসহ হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতা এবং বিভিন্ন মাদ্রাসার ওলামা-মাশায়েখরা উপস্থিত ছিলেন।

আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন