1. tanvir.love24@gmail.com : স্টাফ রিপোর্টার :
  2. news@nagornews24.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবক দল সেক্রেটারিসহ ১৪০ নেতাকর্মীর জামায়াতে যোগদান

  • সময়: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২ বার
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সেক্রেটারিসহ বিএনপির ১৪০ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) বালিয়াডাঙ্গীর লাহিড়ীতে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় তারা জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

জানা যায়, বালিয়াডাঙ্গী উপজেলা ১নং পাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারির নেতৃত্বে বিএনপির এসব নেতাকর্মী দল পরিবর্তন করে জামায়াতে ইসলামীতে যোগ দেন। জামায়াতে ইসলামীতে যোগদানকালে তাদেরকে স্বাগত জানান  ঠাকুরগাঁও-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আব্দুল হাকিম।

এ সময় বক্তারা বলেন, দেশ ও জাতির কল্যাণে ইসলামী আদর্শভিত্তিক রাজনীতি শক্তিশালী করতেই তারা জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। নতুন যোগদানকারীরা ভবিষ্যতে দলীয় কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে সক্রিয় ভূমিকা রাখবেন বলে নেতৃবৃন্দ আশা ব্যক্ত করেন ।

উল্লেখ্য, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বালিয়াডাঙ্গীসহ ঠাকুরগাঁও অঞ্চলে রাজনৈতিক তৎপরতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন