পাকিস্তানও বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালে বিকল্প কোন দল?

টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়ার জোরালো দাবি জানিয়েছিল বাংলাদেশ। আইসিসি তাদেরকে হতাশ করেছে। ভারতে না খেলার দৃঢ় প্রতিজ্ঞা ও আইসিসির ভেন্যু না পাল্টানোর শক্ত অবস্থানের কারণে শেষ পর্যন্ত বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন শেষ। এই লড়াইয়ে বাংলাদেশ সার্বক্ষণিক পাকিস্তানকে পাশে পেয়েছে। তারাও হুমকি দিয়েছে বিশ্বকাপ বয়কট করার। তারপর থেকে প্রশ্ন উঠেছে, তারাও বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালে বিকল্প কোন দল জায়গা পাবে?