1. tanvir.love24@gmail.com : স্টাফ রিপোর্টার :
  2. news@nagornews24.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
ক্ষমতায় গেলে সরকারি চাকরিতে বয়সের বাধা তুলে দেবে জামায়াত! যারা চান্দাবাজি-মামলাবাজি করে তাদেরকে ভোট দেবেন না : মান্না আমরা বসন্তের কোকিল নই, বাংলাদেশ ছেড়ে কোথাও যাবো না ‘নেতার আগে জনতা’ এমন দেশ গড়তে চায় বিএনপি: ডা. জুবাইদা রহমান জনগণকে আয়-ব্যয়ের হিসাব দেবেন এমপি-মন্ত্রী, সরকার দেবে ‘আমার টাকা আমার হিসাব’ অ্যাপে লক্ষ্মীপুরে ভোটকেন্দ্রে স্থাপিত সিসি ক্যামেরা চুরি জামায়াতের ইশতেহারে মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লব নিয়ে যে পরিকল্পনা জামায়াতের নির্বাচনী ইশতেহারে জায়গা পেল শহীদ আবু সাঈদ, হাদী-আবরারের ছবি ইবতেদায়ী মাদ্রাসা সরকারি করার ঘোষণা জামায়াতের ফের ভূমিকম্পে কাঁপল দেশ

চাঁদাবাজ-দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়তে চাই

  • সময়: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ২৩ বার
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য। জনগণের রায় পেলে আধিপত্যবাদবিরোধী সৎ ও যোগ্য জনপ্রতিনিধিদের নিয়ে ইনসাফ, ন্যায় ও মানবিক কল্যাণভিত্তিক সরকার গঠন করা হবে।

শনিবার রাতে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিকাল থেকে শুরু হওয়া জনসভা চলে রাত ৯টা পর্যন্ত।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে কেউ চাঁদাবাজির শিকার হবে না, দুর্নীতির কারণে কেউ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবে না। রাষ্ট্র হবে জনগণের সেবক, জনগণের ওপর শাসক নয়।

তিনি আরো বলেন, হাজার হাজার নেতাকর্মীকে ঠান্ডা মাথায় হত্যা করে দেশে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল। মানুষ কথা বলার অধিকার হারিয়েছিল। আগামী দিনে আর কোনোভাবেই এই ফ্যাসিবাদ ফিরে আসতে দেওয়া হবে না।

জামায়াতের আমির বলেন, দেশের মানুষ এখন পরিবর্তন চায়। তারা চাঁদাবাজ, দখলদার ও দুর্নীতিবাজ রাজনীতিকে আর গ্রহণ করবে না। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ফ্যাসিবাদমুক্ত, ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়ার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।

পাবনা জেলা জামায়াতের আমির ও পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান, সহকারী সেক্রেটারি আবু সালেহ মো. আবদুল্লাহ, এসএম সোহেল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি সিবগাতুল্লাহ, সাবেক কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম।

আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন