1. tanvir.love24@gmail.com : স্টাফ রিপোর্টার :
  2. news@nagornews24.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
ক্ষমতায় গেলে সরকারি চাকরিতে বয়সের বাধা তুলে দেবে জামায়াত! যারা চান্দাবাজি-মামলাবাজি করে তাদেরকে ভোট দেবেন না : মান্না আমরা বসন্তের কোকিল নই, বাংলাদেশ ছেড়ে কোথাও যাবো না ‘নেতার আগে জনতা’ এমন দেশ গড়তে চায় বিএনপি: ডা. জুবাইদা রহমান জনগণকে আয়-ব্যয়ের হিসাব দেবেন এমপি-মন্ত্রী, সরকার দেবে ‘আমার টাকা আমার হিসাব’ অ্যাপে লক্ষ্মীপুরে ভোটকেন্দ্রে স্থাপিত সিসি ক্যামেরা চুরি জামায়াতের ইশতেহারে মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লব নিয়ে যে পরিকল্পনা জামায়াতের নির্বাচনী ইশতেহারে জায়গা পেল শহীদ আবু সাঈদ, হাদী-আবরারের ছবি ইবতেদায়ী মাদ্রাসা সরকারি করার ঘোষণা জামায়াতের ফের ভূমিকম্পে কাঁপল দেশ

বিএনপির সমাবেশ থেকে ১৮টি মাইক চুরি

  • সময়: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১৬ বার

 কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও চট্টগ্রামের পলোগ্রাউন্ড এলাকায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভাস্থলের আশপাশ থেকে ১৮টি মাইক ইউনিট ও পাঁচ কয়েল তার চুরির ঘটনা ঘটেছে। 

রোববার (২৫ জানুয়ারি) সকালে নগরের কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ঢাকা রাজ সাউন্ড সিস্টেম।

নগরের পলোগ্রাউন্ড ময়দানে তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে পুলিশ, র‍্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যদের সমন্বয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। সমাবেশস্থল ও আশপাশে ড্রোন উড়ানোসহ অস্ত্র, বিস্ফোরক, দাহ্য পদার্থ, লাঠি, ধারালো অস্ত্র ও নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ যেকোনো বস্তু বহন ও ব্যবহার নিষিদ্ধ করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

তবে এতসব নিরাপত্তার মধ্যেও চুরির ঘটনা ঘটায় প্রশ্ন উঠেছে। 

অভিযোগে বলা হয়, বিএনপির জনসমাবেশে ব্যবহারের জন্য পলোগ্রাউন্ড মাঠে রাখা তাদের সাউন্ড সিস্টেমের মালামাল গত শনিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টা থেকে রোববার (২৫ জানুয়ারি) ভোর ৪টার মধ্যে চুরি হয়ে যায়। এ সময় সাউন্ড সিস্টেমের ১৮টি মাইক ইউনিট ও ৫টি কয়েল তার কে বা কারা চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ১২ হাজার ৫০০ টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

চুরির ঘটনায় রাজ সাউন্ড সিস্টেমের স্টাফ আবদুর রাজ্জাক বাংলানিউজকে বলেন, গত শুক্রবার থেকে সমাবেশে প্রায় ২০০টি মাইক স্থাপন করা হয়েছিল। শনিবার রাতে একবার লাইন চেক করে তারা চলে যান। মাইকগুলোর নিরাপত্তায় রাস্তায় তার দুইজন লোক টহলে ছিলেন। তবে সকালে পুনরায় মাইক পরীক্ষা করতে গিয়ে ১৮টি মাইকের ইউনিট ও পাঁচ কয়েল তার চুরির বিষয়টি ধরা পড়ে।

খোয়া যাওয়া মাইকগুলো সমাবেশস্থলের গেটের বাইরে সড়কের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে প্রায় ১৫ থেকে ১৬ ফুট উচ্চতায় লাগানো ছিল। বিষয়টি বিএনপি নেতাদের জানালে তারা থানায় অভিযোগ করার পরামর্শ দেন।এদিকে চুরির বিষয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

উল্লেখ্য, প্রায় ২০ বছর পর চট্টগ্রামে কোনো রাজনৈতিক সমাবেশে যোগ দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে তিনি সমাবেশস্থলে পৌঁছে নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পরে মঞ্চে ওঠেন।

এর আগে শনিবার রাত ৮টার দিকে তিনি চট্টগ্রামে আসেন। 

আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন