দলটির ইশতেহারের সপ্তম ভাগের সবার আগে যুবসমাজ ভিষণে এই প্রতিশ্রুতি জানানো হয়েছে। এতে বলা হয়, ‘যোগ্যরাই সরকারি চাকরিতে, বয়স কোনো বাঁধা নয়’ এই নীতির অনুসরণ করা হবে।
রাজধানীর বনানীর হোটেল শেরাটনে কুরআন তেলাওয়াতের মাধ্যমে দলটির ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু হয়। আট ভাগে ৪১ দফা ইশতেহার ঘোষণা করছে জামায়াতে ইসলামী। যার মধ্যে ২৬ টিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এছাড়াও রয়েছে ৫টি ‘হ্যাঁ’ ও ৬টি ‘না’। ইশতেহারে নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জাতির ভবিষ্যৎ, গণতন্ত্র, সুশাসন ও জনকল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা বিষয়ে জামায়াতে ইসলামীর দৃষ্টিভঙ্গি ও অঙ্গীকার জাতির সামনে তুলে ধরা হয়েছে।
ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে জামায়াতের আমির ডা শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ারসহ শীর্ষ নেতৃবৃন্দ ও বিভিন্ন দেশের কূটনীতিক গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply