‘হ্যাঁ ভোট দিলে ১৬ই ডিসেম্বর-২৬শে মার্চ থাকবে না’

গণভোট নিয়ে শেরপুরের শ্রীবরদী পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক চৌধুরী অকুলের বক্তব্য ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তার বক্তব্যের একটি ভিডিও মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত থেকে ফেসবুকে ছড়িয়ে পড়ে। বক্তব্যে তিনি গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে ১৯৭২ সালের সংবিধান, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাস, ১৬ই ডিসেম্বর ও ২৬শে মার্চ থাকবে না বলে মন্তব্য করেছেন।