এই বয়সেও আমাদের মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে চলতে হয় : হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে  সংসদ সদস্য প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যে বয়সে আমাদের একটা নির্ভার জীবন কাটানোর কথা, পরিবারকে সময় দেওয়ার কথা, মা-বাবার কাছে নিরাপদে থাকার কথা, কিন্তু এখন আমাদের রাজপথে, কোর্টের বারান্দায় এই বয়সেও আমাদের মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে চলতে হয়। আমরা ঘর থেকে বের হলে জানি না আবার নিরাপদে ঘরে ফিরব কি-না, সন্তান জানে না তার বাবা ঘরে ফিরবে কি-না, হাদি ভাইয়ের সন্তান আর কোনো দিন হাদি ভাইকে ফিরে পাবে না।