1. tanvir.love24@gmail.com : স্টাফ রিপোর্টার :
  2. news@nagornews24.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

শাকসু নির্বাচন চাওয়ায় আজীবন বহিষ্কার শাবিপ্রবি ছাত্রদল নেতা

  • সময়: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ২২ বার
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (শাকসু) নির্বাচনের পক্ষে শিক্ষার্থীদের আন্দোলনে অংশ নেওয়ায় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুনায়েদ হাসানকে আজীবনের জন্য বহিষ্কার করেছে ছাত্রদল। তিনি স্বতন্ত্র জিএস প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

সোমবার রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শাবিপ্রবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুনায়েদ হাসানকে সাংগঠনিক পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন। ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তাদের সাথে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

শাকসু নির্বাচন বাতিলের দাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা ঢাকায় নির্বাচন কমিশন ঘেরাও করে আন্দোলন করেছেন। কিন্তু জুনায়েদ হাসান শাকসুর দাবিতে শাবিপ্রবিতে সরব ছিলেন।

গত ১৭ জানুয়ারি বিকেলে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে ১৪ দফা ইশতেহার ঘোষণা করেন। যেখানে তিনি সাংবাদিকদের বলেন, ছাত্রসংসদ একটি স্বতন্ত্র প্ল্যাটফর্ম, কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়। সেই জায়গা থেকে শিক্ষার্থীদের জন্য কাজ করার লক্ষ্যে আমি স্বতন্ত্রভাবে দলীয় প্রভাবমুক্তভাবে স্বতন্ত্র নির্বাচনে অংশ নিচ্ছি।

দলীয় চাপে শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকবেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যতই দলীয় চাপ আসুক, তাতে আমি ভয় করছি না। শিক্ষার্থীদের জন্য কাজ করার লক্ষ্যে আমি নির্বাচনের শেষ পর্যন্ত মাঠে থাকব। আশা করছি, শিক্ষার্থীরা এটাকে যথাযথভাবে মূল্যায়ন করবেন।

আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন