1. tanvir.love24@gmail.com : স্টাফ রিপোর্টার :
  2. news@nagornews24.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

সাড়ে ৬ মাসে পবিত্র কোরআন হাফেজা হলো ২ বোন

  • সময়: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ২২ বার

নরসিংদীতে হুমায়রা ইসলাম তানহা (৮ বছর ৯ মাস) ও তানজিন ইসলাম জিদনী (১০ বছর ১১ মাস) নামে আপন দুই বোন মাত্র সাড়ে ছয় মাসে পবিত্র কোরআনের হাফেজা হয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

জানা গেচে,  ঢাকার মিরপুর পল্লবী-১২ এলাকার তামিরুন নিসা সিদ্দিকিয়া বালিকা মাদরাসা থেকে ২০২৫ শিক্ষাবর্ষে একই দিনে হিফজ শুরু করে একই দিনে  সম্পন্ন করেছে।

তানহা ও জিদনী নরসিংদীর রায়পুরা উপজেলার জাহাঙ্গীরনগর গ্রামের সৌদি আরব প্রবাসী নজরুল ইসলামের মেয়ে।

এ বিষয়ে মাদরাসার প্রধান শিক্ষিকা মুহতারামা রাবেয়া হাসান গণমাধ্যমকে বলেন, হুমায়রা ও তানজিন দুই বোনই অত্যন্ত মেধাবী। তারা একই দিনে হিফজ শুরু করে আল্লাহ তাআলার বিশেষ রহমত ও অশেষ মেহেরবানিতে একই দিনে সম্পন্ন করেছে। খুব অল্প সময়ে পবিত্র কোরআনের হিফজ শেষ করা আমাদের মাদরাসার জন্য গর্বের বিষয়। এটি পুরো সমাজ ও জাতির জন্য এক উজ্জ্বল অনুপ্রেরণা। তাদের অর্জন প্রমাণ করে সঠিক দিকনির্দেশনা, আন্তরিক চেষ্টা এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা থাকলে অল্প বয়সেই বড় সাফল্য অর্জন সম্ভব।

তিনি আরও বলেন, আল্লাহ তাআলা যেন হুমায়রা ইসলাম তানহা ও তানজিন ইসলাম জিদনীকে পবিত্র কোরআনের আলোয় জীবন পরিচালনার তাওফিক দান করেন। তাদের ইলম ও আমলে বরকত দান করেন। দ্বীন ও মানবতার খেদমতে তাদের কবুল করে নেন এ দোয়াই কামনা করেছেন তাদের পরিবার।

আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন