1. tanvir.love24@gmail.com : স্টাফ রিপোর্টার :
  2. news@nagornews24.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

শিবির নেতাদের একযোগে ‘ধর শালারে’ পোস্ট; নেপথ্যে কী ?

  • সময়: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭ বার
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একযোগে ‘ধর শালারে’ লিখে পোস্ট করছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। হঠাৎ করে একই সময়ে দেওয়া এসব পোস্ট নিয়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল ও আলোচনা।

মঙ্গলবার (৩ জানুয়ারী) সন্ধ্যা আনুমানিক ৬টা ১৫ মিনিটের দিকে একযোগে ‘ধর শালারে’ ক্যাপশন দিয়ে ফেসবুকে পোস্ট দিতে শুরু করেন শিবিরের নেতাকর্মীরা। কয়েক মিনিটের মধ্যেই এসব পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নানা জল্পনা-কল্পনার জন্ম দেয়।

কারও মতে, এসব পোস্টে কাউকে ‘ধরার’ ইঙ্গিত দেওয়া হয়েছে। আবার কেউ কেউ বিষয়টিকে নিছক কৌতুক বা হাস্যরস হিসেবেও দেখছেন। তবে শিবির নেতাদের ধারাবাহিক ও সমন্বিতভাবে একই বার্তা পোস্ট করায় বিষয়টি নিছক কাকতালীয় নয় বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

এ বিষয়ে পোস্ট দেওয়া একাধিক শিবির নেতার সঙ্গে কথা বলেছে নগর নিউজ২৪। নাম প্রকাশে অনিচ্ছুক এসব নেতারা জানান, আজ রাতেই সংগঠনটির পক্ষ থেকে বড় কোনো ঘোষণা আসতে পারে। তারা ইঙ্গিত দিয়েছেন, এটি একটি পরিকল্পিত বার্তা এবং এর মাধ্যমে গুরুত্বপূর্ণ কোনো বিষয় সামনে আনা হবে।

একাধিক সূত্র জানিয়েছে, শিবির রাষ্ট্রীয় পর্যায়ের কোনো প্রভাবশালী কর্মকর্তা বা ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অভিযোগ বা ‘মুখোশ উন্মোচনমূলক’ তথ্য প্রকাশের প্রস্তুতি নিচ্ছে। তবে ঠিক কাকে বা কী বিষয়ে ‘ধরার’ কথা বলা হচ্ছে, সে বিষয়ে এখনো সুস্পষ্ট করে কিছু জানানো হয়নি।

হঠাৎ করে এমন সমন্বিত অনলাইন তৎপরতা রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, আসন্ন ঘোষণাটি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করতে পারে।

আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন