1. tanvir.love24@gmail.com : স্টাফ রিপোর্টার :
  2. news@nagornews24.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগ নেতাদের জামায়াত সাজিয়ে বিএনপিতে যোগদান করানোর অভিযোগ অনার্স পর্যন্ত বিনা বেতনে পড়বেন নারী শিক্ষার্থীরা ইডেন-বদরুন্নেসা নিয়ে নারী বিশ্ববিদ্যালয় করার অঙ্গীকার জামায়াতের ‘আমার চেয়ে নেতাকর্মীদের জীবনের মূল্য বেশি’— সংঘর্ষের দিন নুরুজ্জামান বাদল জুলাই হামলার মদদদাতা শিক্ষকদের ছবি প্রশাসনিক ভবনে ঝুলিয়ে দিল জাবি শিক্ষার্থীরা জামায়াত আমিরের এক্স ‘হ্যাক’ তারেক রহমানের প্ল্যানের অংশ নোয়াখালীতে দাঁড়িপাল্লার প্রচারণায় হামলার অভিযোগ, আহত ৭ বঙ্গভবনের কর্মী গ্রেপ্তারের বিষয়ে যা জানাল ডিবি সরকারি চাকরি ও ভর্তি পরীক্ষার সব আবেদন ফি বাতিল করবে জামায়াত: শফিকুর রহমান জামায়াতের আমিরের বক্তব্য ঠিক, ‘আমি প্রথম বিদ্রোহ করেছি’

জামায়াতের আমিরের বক্তব্য ঠিক, ‘আমি প্রথম বিদ্রোহ করেছি’

  • সময়: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭ বার
জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির শফিকুর রহমানের বক্তব্যকে ঘিরে সামাজিক মাধ্যমে যে বিতর্ক ছড়িয়েছে, সে বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন এলডিপির চেয়ারম্যান ও সাবেক সেনা কর্মকর্তা কর্নেল অলি আহমেদ।

মঙ্গলবার বিকেলে রাঙ্গুনিয়ায় ১১ দলীয় জোটের সমাবেশ শেষে তিনি বলেন, জামায়াতের আমির কোথাও বলেননি যে আমি স্বাধীনতার ঘোষক। তিনি বলেছেন আমি প্রথম বিদ্রোহ করেছি সেটি তো ঠিকই আছে।

গত ২ ফেব্রুয়ারি দুপুরে চট্টগ্রাম বন্দরে আয়োজিত এক সমাবেশে শফিকুর রহমান বলেন, চট্টগ্রাম থেকেই স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়। আর চট্টগ্রাম থেকে প্রথম we revolt বলে প্রথম বিদ্রোহ করেন কর্নেল অলি আহমেদ।। বক্তব্যে তিনি কোথাও কর্নেল অলি আহমেদের নাম উল্লেখ করে স্বাধীনতার ঘোষণা-দাতার পরিচয় দেননি।

তার বক্তব্যের ছয় ঘণ্টা আগে লোহাগাড়ায় ১১-দলীয় জোটের সমাবেশে কর্নেল অলি আহমেদ বলেন, ‘চট্টগ্রাম থেকে আমি বিদ্রোহ ঘোষণা করি।’

এটি নিয়ে বিএনপির নেতাকর্মীরা সামাজিক মাধ্যমে দাবি ছড়াচ্ছিল জামায়াতের আমীর বলেছেন স্বাধীনতার ঘোষক ছিলেন কর্নেল অলি আহমেদ। তবে ভিডিও যাচাই করে দেখা যায়, বন্দরে আয়োজিত এক সমাবেশে জামায়াত আমীর শুধু বলেছেন, ‘চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়।’ তিনি কোথাও কর্নেল অলির নাম উল্লেখ করে তাকে স্বাধীনতার ঘোষণাদাতা বলেননি।

রাঙ্গুনিয়ায় সেই বিতর্কের জবাব দিতে গিয়ে কর্নেল অলি বলেন,‘জামায়াতের আমির ঠিকই বলেছেন। তিনি কারও সম্মান নষ্ট করার মতো কিছু বলেননি। যারা সমালোচনা করছে তারা কুকুরের মতো আচরণ করছে, কুকুরের কাজ কুকুরই করছে। আমাদের কাজ আমরা করা।

আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন