1. tanvir.love24@gmail.com : স্টাফ রিপোর্টার :
  2. news@nagornews24.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগ নেতাদের জামায়াত সাজিয়ে বিএনপিতে যোগদান করানোর অভিযোগ অনার্স পর্যন্ত বিনা বেতনে পড়বেন নারী শিক্ষার্থীরা ইডেন-বদরুন্নেসা নিয়ে নারী বিশ্ববিদ্যালয় করার অঙ্গীকার জামায়াতের ‘আমার চেয়ে নেতাকর্মীদের জীবনের মূল্য বেশি’— সংঘর্ষের দিন নুরুজ্জামান বাদল জুলাই হামলার মদদদাতা শিক্ষকদের ছবি প্রশাসনিক ভবনে ঝুলিয়ে দিল জাবি শিক্ষার্থীরা জামায়াত আমিরের এক্স ‘হ্যাক’ তারেক রহমানের প্ল্যানের অংশ নোয়াখালীতে দাঁড়িপাল্লার প্রচারণায় হামলার অভিযোগ, আহত ৭ বঙ্গভবনের কর্মী গ্রেপ্তারের বিষয়ে যা জানাল ডিবি সরকারি চাকরি ও ভর্তি পরীক্ষার সব আবেদন ফি বাতিল করবে জামায়াত: শফিকুর রহমান জামায়াতের আমিরের বক্তব্য ঠিক, ‘আমি প্রথম বিদ্রোহ করেছি’

জামায়াত আমিরের এক্স ‘হ্যাক’ তারেক রহমানের প্ল্যানের অংশ

  • সময়: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০ বার
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট ‘হ্যাক’ বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্ল্যানের অংশ বলে দাবি করেছেন ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, তারেক রহমান যে প্ল্যানের কথা বলেছিলেন, তারই অংশ হচ্ছে জামায়াত আমিরের আইডি হ্যাক করা।

বুধবার নিজের নির্বাচনি এলাকায় প্রচারকালে নাসীরুদ্দীন পাটওয়ারী এই অভিযোগ করেন।

নারী কর্মীদের হেনস্তা-হামলার অভিযোগ তুলে নাসীরুদ্দীন বলেন, ‘ব্যবসায়ীদের বাধ্য করে সভায় নেওয়া হচ্ছে। বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারীকে ভয়ভীতি দেখানো হয়েছে। রাতের আঁধারে আমার পোস্টার-বিলবোর্ড খুলে নেওয়া হচ্ছে। নারী কর্মীদের হেনস্তা-হামলা করা হচ্ছে।’

নাসীরুদ্দীন বলেন, ‘বঙ্গভবন স্টাফ কোয়ার্টারে আমাদের প্রচার চালাতে দেওয়া হয়নি। ভোটকেন্দ্র দেখতে চেয়েছিলাম। মিডিয়া হাউসের ওপর প্রেসার দেওয়া হচ্ছে। সত্য সংবাদ প্রকাশ করতে দেওয়া হচ্ছে না। মিডিয়া-প্রশাসন পক্ষ নিয়ে ফেলেছে।’

এনসিপির এই নেতা বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নেই। কতটুকু নিরপেক্ষ নির্বাচন হবে, তা নিয়ে শঙ্কা রয়েছে।

মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেমে চাঁদাবাজি হচ্ছে দাবি করে তিনি বলেন, ওয়ার্ড কমিটি থেকে একদম আব্বাস থেকে তারেক রহমান পর্যন্ত চাঁদার ভাগ যায়। তা আমরা এই সকল কার্যক্রম বন্ধ করার জন্য অনুরোধ জানাচ্ছি। তাদের সন্ত্রাসী গ্যাংস্টারের যে ইকোনমি, এটা বাংলাদেশে গণ-অভ্যুত্থানের পরে আমরা চাই না। আমরা একটি নতুন বাংলাদেশ চাই।’

আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন