1. tanvir.love24@gmail.com : স্টাফ রিপোর্টার :
  2. news@nagornews24.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:

ঢাকা-১৮ আসনে শাপলা কলির প্রচারণায় বাধা, লিফলেট ছিনিয়ে নিলেন ধানের শীষের কর্মীরা

  • সময়: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৮ বার
ঢাকা-১৮ আসনে ১১ দলীয় জোটের নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার পাশাপাশি লিফলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি মনোনীত প্রার্থীর নেতা-কর্মীদের বিরুদ্ধে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জুমআর নামাযের পর খিলক্ষেত থানার ৪৮ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা জানান, শুক্রবার বাদ জুম্মা বরুয়া শেলুন পাড়া বায়তুল আমান জামে মসজিদের সামনে ১১ দলীয় জোটের প্রার্থী শাপলা কলি প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ করছিলেন জোটের কর্মীরা। এ সময় স্থানীয় বিএনপি নেতা মুরাদ কাজী সেখানে উপস্থিত হয়ে জোরপূর্বক লিফলেটগুলো কেড়ে নেন এবং জোটের কর্মীদের এলাকা ছাড়তে বাধ্য করেন।

এর কিছুক্ষণ পর একই দিন বাদ আসর বরুয়া বাজার এলাকায় শাপলা কলি প্রতীকের পক্ষে প্রচারণা চালানো একটি মাইকিং রিকশাকেও বাধা দেওয়া হয়।

এ বিষয়ে খিলক্ষেত থানা জাতীয় নাগরিক পার্টির নেতা আব্দুল রাজ্জাক খান বলেন, এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক। নির্বাচনী পরিবেশে এভাবে বাধা দেওয়া গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। আমরা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

এ ঘটনায় নিন্দা ও বিচারের দাবি জানিয়ে ঢাকা-১৮ আসনে ১১ দলীয় জোট মনোনীত শাপলা কলি মার্কায় এমপি প্রার্থী আরিফুল ইসলাম বলেন, পুরো দেশ যখন একটি সুষ্ঠু নির্বাচনের জন্য তাকিয়ে আছে তখন একটি গোষ্ঠী নির্বাচন বানচালে মরিয়া। ঢাকা-১৮ আসনে শাপলা কলি মার্কার গণজোয়ার দেখে ভীত ও দিশেহারা ব্যক্তিরা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। আমি তীব্র নিন্দা জানানোর পাশাপাশি বিচারের দাবি দাবি জানাচ্ছি। ১২ তারিখ ঢাকা-১৮’র আপামর জনগণ ইনশাআল্লাহ ব্যালটে এর জবাব দেবে জনগণ।

উল্লেখ্য, আসন্ন নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৮ আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রচারণা জোরদার হয়েছে। তবে সাম্প্রতিক এ ঘটনার ফলে এলাকায় নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।

আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন