1. tanvir.love24@gmail.com : স্টাফ রিপোর্টার :
  2. news@nagornews24.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

যাত্রাবাড়ীতে বাস-লেগুনা সংঘর্ষে আহত ১২

  • সময়: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮ বার

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। এর মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। যাত্রাবাড়ী থানার উপপুলিশ পরিদর্শক (এএসআই) গোলাম মোস্তফা জানান, বৃহস্পতিবার  সকাল ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

গোলাম মোস্তাফা জানান, নারায়ণগঞ্জের মৌচাক থেকে ১২ যাত্রী নিয়ে যাত্রাবাড়ীর উদ্দেশে আসছিল লেগুনাটি। যাত্রাবাড়ীর রায়েরবাগ ফারুক সিএনজি পাম্পের সামনে আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাসের সঙ্গে এর সংঘর্ষ হয়। এ সময় লেগুনার ১২ যাত্রীই আহত হন। যাত্রীদের কয়েকজন জানান, লেগুনাটি খুব দ্রুতগতিতে চলছিল।

গোলাম মোস্তফা আহতদের সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। এর মধ্যে হারুন (২২) ও হৃদয় (২০) নামের দুই যাত্রীর অবস্থা গুরুতর বলে জানান গোলাম মোস্তফা। আহত  অন্য যাত্রীরা হলেন- আবদুল আজীজ (২২), নাসির (১৯), হাবিব (৩০), মুন মিয়া (৪৫), লাল মিয়া (৪২), রফিবুল (২৫), গিয়াস (৪৫), রানা (২৩), আবুল খায়ের (২৪) ও অজ্ঞাত পরিচয় একজনকে ঢামেকে নিয়ে আসেন। তারা সবাই বিভিন্ন কাজে যাত্রাবাড়ীর দিকে আসছিলেন।

আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন