মোহাম্মদপুর ও আদাবরে বিশেষ অভিযানে ২৮ জন গ্রেপ্তার

অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৯ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

মোহাম্মদপুর থানা সূত্র জানিয়েছে, শনিবার (২৮ জুন) দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে থানা এলাকার বিভিন্ন স্থান থেকে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- ১। আব্দুল লতিফ (৫২), ২। লালমিয়া (১৯), ৩।  কবিরুল (২০), ৪। তরিকুল (২১), ৫। রুবেল (২৬), ৬। তৌহিদুল আলম মাহিম (২৭), ৭। ফাহাদ (২০), ৮। সুমন (২২), ৯। দেলোয়ার দিলু (৩৫), ১০। নুরুল ইসলাম (৩২), ১১। আরমান (৩৭), ১২। নাদিম (৪০), ১৩।  তাসিব টাইকা (২২), ১৪। আনোয়ার (৪৫), ১৫। জুলহাস (৩৫) ও ১৬। টিপু (৪০)। এ সময় তাদের কাছ থেকে দুটি সামুরাই, একটি রামদা ও একটি লোহার তৈরি কুড়াল উদ্ধার করা হয়।

অন্যদিকে আদাবর থানা সূত্র জানায়, শনিবার অত্র থানার অপরাধ প্রবণ এলাকা গুলোতে বিশেষ অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- ১। আলামিন (২২), ২। শাওন হাওলাদার (২০), ৩। আজিজুল হক (৩৭), ৪। নুর উদ্দিন ইসলাম (১৮), ৫। নাদিম হোসেন (২০), ৬।  রনি বেপারী (২৩), ৭। শাহিনুর ইসলাম (২২), ৮।  রাজু আহম্মেদ (৩২), ৯। রিজিকা (৪৫), ১০।মরিয়ম (২১), ১১। রাজু (২০) ও ১২। সুজন (২২)। এ সময় তাদের হেফাজত হতে  দুই কেজি গাঁজা, একটি চাপাতি ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উভয় থানায় গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে চিহ্নিত মাদক কারবারি, পেশাদার ছিনতাইকারী, চোর, চাঁদাবাজ ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।