পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে ভয় কেন, বিএনপিকে প্রশ্ন ইসলামী আন্দোলন নেতার

পিআর পদ্ধতির নির্বাচনকে এত ভয় পাচ্ছেন কেন? বিএনপিকে উদ্দেশ করে এমন প্রশ্ন রেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান। তিনি বলেন, পৃথিবীর ৯১টি দেশে পিআর পদ্ধতির নির্বাচন প্রচলিত আছে। সেখানে কেউ ভয় পায় না, আর আপনারা (বিএনপি) ভয় পাচ্ছেন! যদি জনগণ আপনাদের পক্ষে থাকে, তাহলে ভোট নিয়ে ক্ষমতায় যাবেন। পিআর পদ্ধতি থাকলে তখন অন্তত বলা যাবে—জনগণের ভোটে এসেছেন। অথচ “পিআর” শব্দ শুনলেই আপনাদের গায়ে চুলকায়।