1. tanvir.love24@gmail.com : স্টাফ রিপোর্টার :
  2. news@nagornews24.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম:

সিলেটে চাঁদাবাজির অভিযোগে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি সভাপতির পদ স্থগিত

  • সময়: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১১৩ বার

আবু তালহা মাহী সিলেট: 

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি সাহাব উদ্দিনকে দলীয় পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থানে সহ-সভাপতি হাজী আব্দুল মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (১১ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

দলীয় সূত্রে জানা গেছে, চাঁদাবাজি, দখলবাজি এবং বিএনপির নীতি-বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় নেতৃত্ব এই পদক্ষেপ নিয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে সাহাব উদ্দিনের বিরুদ্ধে সরকারি জায়গা দখল, সাদা পাথর লুটপাট এবং চাঁদাবাজির নানা অভিযোগ স্থানীয়ভাবে আলোচিত ছিল। এসব অভিযোগের ভিত্তিতেই কেন্দ্রীয় কমিটি পদ স্থগিতের সিদ্ধান্ত নেয়।

 

আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন