দেশের সব থানায় কাল থেকে চালু হচ্ছে অনলাইন জিডি

দেশের সব থানায় আগামীকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) থেকে অনলাইন জিডি (সাধারণ ডায়েরি) করার সুযোগ চালু হচ্ছে। এর ফলে রেলওয়ে পুলিশের ৬ জেলায় ২৪টি থানাসহ সব থানায় জনসাধারণ ঘরে বসেই জিডি করতে পারবেন।