জবাবদিহিতা ছাড়া যেকোনো উন্নয়ন ক্ষণস্থায়ী : ড. ইউনূস

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনের ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমাদের উন্নয়ন কৌশলের কেন্দ্রবিন্দুতে রয়েছে- সুশাসন, সামাজিক অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়ন। বিগত দেড় দশকের অভিজ্ঞতায় আমরা দেখেছি জবাবদিহিতা ছাড়া যে কোনো উন্নয়ন ক্ষণস্থায়ী ও ভঙ্গুর।