1. tanvir.love24@gmail.com : স্টাফ রিপোর্টার :
  2. news@nagornews24.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

বিএনপি সরকার জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে: ছাত্রদল সভাপতি

  • সময়: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫ বার

নেছার উদ্দিন সায়েম: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব বলেন, বর্তমানে নতুন সরকার গঠিত হয়েছে, সেই নতুন সরকারের নেতৃত্বে আমরা আমাদের জুলাই আগস্টের যে আকাঙ্ক্ষা এবং দাবি রয়েছে তা বাস্তবায়ন করব।
আজ শনিবার ( ২৮ ফেব্রুয়ারি) কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে জুলাই এবং গণঅভ্যুত্থানের যে শপথ আমরা নিয়েছি তার প্রতিক্রিয়া আমাদের মধ্যে আছে । সেই শপথ থেকে আমরা কখনো পিছপা হব না। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দলবল নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ থাকব।

এসময় কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক আব্দুল্লাহ আল-মাহমুদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম-আহ্বায়ক (দপ্তর সম্পাদক) সাইদুর রহমান মিন্টু, কবি নজরুল সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি দেলোয়ার হোসেন রিন্টু, কলেজ শাখার সাবেক সভাপতি সাইদুর রহমান সাঈদ প্রমুখ উপস্থিত ছিলেন।

কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ইরফান আহমদ ফাহিমের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কলেজ শাখার সদস্য সচিব নাজমুল হাসান।

আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন