ইবিতে বাস ভাঙচুরের ঘটনায় ৫ শিক্ষার্থী বহিষ্কার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকের সামনে বাস ভাঙচুরের ঘটনায় পাঁচ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে দুইজনকে এক বছরের জন্য এবং তিনজনকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।