শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ছাত্রদলের চাকসু যাত্রার সূচনা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু করেছে চবি ছাত্রদল সমর্থিত প্যানেল। ঐতিহাসিক জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিল আয়োজনের মাধ্যমে তাদের এই যাত্রা শুরু হয়।