মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা বাজারে এক বক্তব্যে এ নির্দেশ দেন তিনি। এ সংক্রান্ত এক মিনিট ৪৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে মোবাশ্বের আলম ভূঁইয়াকে বলতে শোনা যায়, যে বউ স্বামীর কথা শুনে না, স্বামীকে মানে না তাকে তালাক দিয়ে দেন।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, বিএনপির ভেতরে কিছু মোনাফিক রয়েছে, যারা বিএনপি করলেও নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে এবং অর্থ দিয়ে জামায়াতকে সহায়তা করেছে। এমনকি কিছু বিএনপি নেতার স্ত্রীও জামায়াতকে ভোট দিয়েছে।
মোবাশ্বের আলম ভূঁইয়া অভিযোগ করে বলেন, যারা নির্বাচনের আগে আমার বিরোধিতা করেছে, তারাই এখন ঢাকায় গিয়ে সেলফি তুলে নিজেদের দোষ ঢাকতে চায়।
এদের ‘হাইব্রিড’ আখ্যা দিয়ে তিনি বলেন, আমার কাছ থেকে গুরুত্ব না পেয়ে তারা এখন আমার বিরুদ্ধে বদনাম ছড়াচ্ছে।
এ বিষয়ে জানতে মোবাশ্বের আলম ভূঁইয়ার সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মোবাইল রিসিভ করেননি।
Leave a Reply