বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের আউখাব এলাকায় এ ঘটনা ঘটে।
প্রবাসী বাছেদ মিয়ার স্ত্রী বলেন, আমরা অন্য এলাকা থেকে এখানে এসে জমি কিনে বাড়ি নির্মাণ কাজ শুরু করেছি। ছাত্রদল নেতা মাসুদ, তার বড় ভাই সাদিক, ছোট ভাই মাসুম ওরফে বল্লা মাসুমসহ কয়েকজন আমাদের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। নির্বাচনের সময় কোনো বাধা দিতে আসেনি। নির্বাচন শেষ হওয়ার পর থেকেই তারা আবার টাকার জন্য চাপ দিতে থাকে। আমরা টাকা দিতে অস্বীকৃতি জানালে বৃহস্পতিবার বিকেলে তাদের লোকজন এসে আমাদের ভবন নির্মাণ কাজের রড নিয়ে যায়। এ সময় বাধা দিতে গেলে তারা আমাদের ওপর হামলা চালায়।
তিনি আরও বলেন, তাদের দাবি অনুযায়ী টাকা না দিলে আমার মেয়ের ক্ষতি করবে বলে হুমকি দিয়েছে। আমরা আতঙ্কে সময় পার করছি। কখন জানি তারা আমাদের কোন ক্ষতি করে ফেলে।
এ বিষয়ে জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মাসুদুর রহমান মাসুদকে একাধিকবার ফোন করা হলে তাকে পাওয়া যায়নি।
ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান বলেন, এ ধরনের ঘটনা জানা নেই। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে। চাঁদাবাজ যেই হোক কোন ছাড় দেওয়া হবে না।
Leave a Reply