ফের পেছাল ঘরোয়া ফুটবলের সূচি

আন্তর্জাতিক ফুটবলে ব্যস্ততা শেষে এবার জামালদের ঘরোয়া সূচি শুরুর অপেক্ষা। ১৫ সেপ্টেম্বর বসুন্ধরা কিংস এবং ঢাকা মোহামেডানের মধ্যকার চ্যালেঞ্জ কাপ ম্যাচ দিয়ে ২০২৫-২৬ ফুটবল মৌসুম শুরু হওয়ার কথা ছিল। আজ বিকেলে অনলাইনে অনুষ্ঠিত লিগ কমিটির জরুরি সভায় চার দিন পিছিয়ে ১৯ সেপ্টেম্বর করা হয়েছে।